About me

Jan 12, 2012

tea, coffee, coke !!!

I read this post and those who visit my blog may find it interesting, so I am quoting some of the interesting parts..
http://www.gladwell.com/2001/2001_07_30_a_java.htm

The original Coca-Cola was a late-nineteenth-century concoction known
as Pemberton's French Wine Coca, a mixture of alcohol, the caffeine-rich
kola nut, and coca, the raw ingredient of cocaine. In the face of social pressure,
first the wine and then the coca were removed, leaving the more banal
modern beverage in its place: carbonated, caffeinated sugar water with less
kick to it than a cup of coffee. But is that the way we think of Coke?
Not at all. In the nineteen-thirties, a commercial artist named Haddon Sundblom
had the bright idea of posing a portly retired friend of his in a red
Santa Claus suit with a Coke in his hand, and plastering the image
on billboards and advertisements across the country. Coke, magically,
was reborn as caffeine for children, caffeine without any of the weighty
adult connotations of coffee and tea.
...
Today, of course, the chief cultural distinction is between coffee and tea,
which, according to a list drawn up by Weinberg and Bealer, have come to represent almost entirely opposite sensibilities:
Coffee Aspect
Tea Aspect
Male
Female
Boisterous
Decorous
Indulgence
Temperance
Hardheaded
Romantic
Topology
Geometry
Heidegger
Carnap
Beethoven
Mozart
Libertarian
Statist
Promiscuous
Pure

Dec 1, 2011

কলোরাডো ভ্রমনপর্ব

এই তো এই গ্রীষ্মের কথা , মানে মার্কিন হিসাবে জুন থেকে অগাস্ট, স্কুল তিন মাসের ছুটি , আমি মেরিল্যান্ড থেকে কালিফোর্নিয়াতে | google map  এ সারা পৃথিবী চষে বেড়াই, এই তো মাউস এ একটা ক্লিক আর আমি প্রশান্ত মহাসাগর এ , আর একটু এগোই তো মেক্সিকো | এভাবে কি আর কাজ করা যায় ? এমন হাতের নাগালে পাহাড় আর সমুদ্র এমন লোভ দেখাচ্ছে তো আমি কী কোরে আর ডেস্কএ বসে কেবল মাউস আর কিবোর্ড নিয়ে থাকি ! ছুটির দিন গুলোকে তো কাজে লাগাতেই হয়, সমুদ্র দর্শন এই গ্রীষ্মে নিয়মিতই হচ্ছে , তবে এখন পর্বতজয়ী হতে পারলাম না , কাজেই গন্তব্য এবার কলোরাডো | তারে আমি চোখে দেখিনি ( মানে ছবি দেখলেও তাতেও আর সত্যিকার দেখা না ) , তার অনেক গল্প শুনেছি !  রকি পর্বতমালা, আসছি এবার আমি :) 

প্লেনের টিকেট কেটে ফেলার পর মনে হুল এক্ষনি এয়ারপোর্ট এ দৌড় দেই, উত্তেজনায় ঘুম ঠিকই হয়, কিন্তু অফিসের কাজে  কোনো অগ্রগতি আর হয় না |

Bear Lake, Rocky Mountain National Park


এসটেস পার্ক নামের একটা ছোট্ট শহর, সেখান থেকে বাস যায় পাহাড়ের উপর , তারপর যে যার মতন পাহাড়ে চড়ে | তিনটা ছোট ছোট লেকে ঘুরার পরিকল্পনা নিয়ে বেরিয়ে পরলাম | bear lake , nymph lake, dream lake . আর সেই সাথে ছবি তলা তো আছেই | কিন্তু যত শত সহস্র ছবিই তুলি না কেন, খোলা চোখে যা দেখি তা কেমেরায় বন্দী করা মনের অনভুতিকে অক্ষরে বন্দী করার মত এতটা দুঃসাধ্য না হলেও ততটা সহজ না আসলে | তার পরও স্মৃতিকে ধরে রাখার এই যন্ত্রটার প্রতি কৃতজ্ঞ না হয়ে পারি না | আজ এই পাহাড়ের উপর এই লেকের পারে বসে নিজেকে যতটা ভাগ্যবান মনে হচ্ছে , একদিন কে জানে এই সব ছবি দেখে দেখে হয়ত তূত্তায় মন খারাপ হবে, সুন্দর তো সব সময় এতটা নাগালের সীমায় থাকে না , ফেলে আসা সময় সব সময়েই অনেক বেশি মধুর মনে হয়, কাজেই বুদ্ধিমানের কাজ হলো বদে না থেকে আরো নতুন নতুন সুন্দর মুহুর্তের খোঁজে বেড়িয়ে পড়া | আর সেই সাথে আমার অধ হয় হাঁটার গতি আরেকটু বাড়াতে হবে, নইলে পুরোটা দেখার আগেই সুর্য ডুবে যাবে | এত উঁচুতে হেটে আমি একটু কাহিলই হয়ে গেলাম, তো এবার গাছের তলে বসে বসে পানি খাও আর লোকজন পর্যবেক্ষণ কর, এই আর কি ! একেবারে ২/৩ বচ্ছরের শিশু কাঁধে করে বাবা-মায়েরা পর্বতাভিজানে নেমে পড়েছে  দেখে ভালো লাগলো, " বাড়ির বাইরে এক পা দিলেই সব শেষ " - পরিবেশে মানুষ, এসব দেখে অবাক লাগে খুব ! জীবনের অর্ধেক পার করেও নিজেকে শিশু মনে হয় :( 


সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবার মাটিতে নেমে আসার পালা | এসটেস এ অনেক দোকানপাট, প্রায় অধ ঘন্টা আমার বুদ্ধিমান ফোনের সাথে গবেষণা করে একটা কফিশপ বাছাই করলাম, ভিতরে ঢুকে বুঝলাম আধাঘন্টার গবেষণা নিস্ফল যায়নি, চমত্কার কফির সাথে চমত্কার দাবার বোর্ড, গুটি চেলেই সন্ধ্যাটা পার করে ফেলতাম আর কি, যদি না দোকানের মালিক দোকান বন্ধের তাগাদা না দিত :P 



তো উঠতে বাধ্য হলাম, একটা মেক্সিকান দোকানে রাতের খাবার পর্ব শেষ করে এলাকাটা ঘুরে বেড়াব এখন | অনেক অনেক কিছুমিছুর দোকান, একটা দোকান কেবল আদিবাসী জিনিসের, মনে ধরে গেল, তবে জিনিসপত্রের দাম ঠিক আমার ধরার মাঝে পরে না, কিচ্ছু আর কেন গেল না | পরদিন লেক এসটেস এ বৈঠা নিয়ে নৌকা চালিয়ে নিজেই নিজেকে তাক লাগিয়ে দিলাম :) ছোট্ট একটা লেক, কিন্তু বৈতাহ হাতে নিতেই তো আমার " ওরে  নীল দরিয়া "  ভাব এসে গেল | 
ফোর্ট কলিন্স এ যাবার পথে কী  যে মেঘ দেখলাম আকাশে, রীতিমত শাসরুদ্ধকর দৃশ্য, মনে মনে বলছি, গাড়ি চলতেই থাকুক আর আমি মেঘ দেখতেই থাকি | মাটি ফুড়ে আবার দেখি কুন্ডুলী পাকিয়ে ধোঁয়া উঠছে আকাস গ্রাস করতে ! পরে দিনের শেষ বেলায় এসে জোড়া রংধনু আর হর্স-টুথ পর্বতের ফাঁকে সেই সম্মোহনী সূর্যাস্ত, আহা ! এত ঐশ্বর্য কি একদিনে গ্রহণ করা যায় ! নিজেকে ধাতস্থ করতেও তো একটু সময় লাগে !

লেখাটা শেষ করতে মন চাচ্ছে না , মনে হচ্ছে কল্পনায় পুরো যাত্রাটা আরেকবার , বার বার দেখে আসি | আবার ঘোরে ডুবে যাচ্ছি , নাহ , এই শীতের ভ্রমন পরিকল্পনাটা অতি শীঘ্রই শুরু করে ফেলতে হবে মনে হচ্ছে |


(এসটেস পার্ক, ফোর্ট কলিন্স : কলোরাডো |  অগাস্ট , ১০ - ১২ , ২০১১ )

Nov 7, 2011

Another Eid day in USA

and this time it's loads full of fun time ! yeah, I am in NC, Greensboro, in my school friend Tasmin's house, and she is awesome , so is her kachchi biriyani, chotpoti, alur vorta, lau-chingri, kabab...Nov 6 2011 and I will cherish this day ever. her backyard and the photo session, and watching 'bohubrihee' together. and like usual eid day, getting ready with make up and accessories ! I am such a girl ( at least sometimes) !  and as my sister is also in USA now, I could talk to er over phone without worrying about call charge :) what a blessing !

Sep 23, 2011

Random ...

and what if the things I thought are the most meaningful suddenly appears to be meaningless? and should I even look for meaning at all ? Why can't people be just ok with this meaningless existence and be happy and not think about what have I done with my life and all the bs ? I was actually trying to motivate myself for something, anything, and realized I cannot find anything to be inspired or keep me inspired for a long time, may be because I am thinking about my PhD topic these days and getting overboard by the thought and hence comes this crap about ' meaning of life '.

May 20, 2011

Food , food and more food

I am not a foodie in that sense, usually I don't pay attention to food and make eating part of some multitasking act where I watch TV and eat without experiencing the 'food'.   But after starting to try cooking by myself I realized how difficult it is to create something good or at least palatable . There must be some magic behind this !  and so far I figured out only one of those magic tricks - to have your meal with the people you like.  Still trying to learn the other tricks.


However, being shameless, annoying and shamelessly annoying, I keep taking pictures of foods, (and sometimes make others to take them for me, )specially whenever I have something new, I mean different from the ones I tasted before or from different countries.  Restaurants serving dishes from different countries not only have different food and cooking style, they also vary in decoration, serving style and cutlery.  I feel that we Bangladeshis are not so careful about decorating our cuisine or how we serve them, may be because it tastes and smells sooo good and is served with sooo much love, 'looks' don't matter at all :)  But I was impressed by the design and decoration of the the Japanese sushi restaurant near to my school.  I forgot to take the Thai restaurant in China town with nice decoration but they also had nice interior.

The jumbo shrimp and stuffed chilli at the in Mexican restaurant Mango's Grill were delicious and the Pho [noodle soup, the one I had had beef on it] I had this week in that Vietnamese place was nice too. I am trying to keep track of these different food experiences and their names, wish I could write a book like Hemingway :) but for the time being I am happy with blogging.   
Arlington's Bangladeshi restaurant was a treat to my soul , they even serve Brain Curry ! But being raised in a family where every women is a great great cook , I think my expectation raised so high that I cannot actually love any Bangladeshi food if it is not cooked by my mom, or aunts or grandma.  I wish I had taken pictures of the 'Kheer' my grandma used to cook.  How could  I not realize then that all good things come to an end !

Wait..it was supposed to be about food and taste, ... focus Shopa, focus ... Ok, I am back, so speaking of food, I tried to make Jilapi at home 3 days ago , spent 3 hours on that, burnt my fingers, made a mess out of my kitchen and finally the 'thing' that came out was something that looks like earth-worm, the taste was not that bad, but nothing like Jilapi, so may be I can claim that I invented some new dish and give it a new name. Next mission: making Halim, but this time I won't take any risk by starting from the scratch, I would rather buy some halim mix and then try to make something human-edible.

Apr 14, 2011

একটি রাসায়নিক পরীক্ষাগার ভ্রমন

মানুষের কত রকমের শখ থাকে - কেউ রাঁধতে ভালবাসে, কেউ বা ছবি তুলতে , আমার তো ছুটির দিনগুলো  কাটে গান শুনে আর টিভি দেখে, অর্থাৎ যাকে বলে কিনা সম্পূর্ণ 'অসৃজনশীল' | তার পরও শখ বলে কথা | তো আমাদের ক্লাসের একজনের শখ , শখ না বলে বলা উচিত 'প্যাশন' নিজ বাড়িতে বিয়ার বানানো ! ভিরমি খেয়ে পড়ার আগে বলে রাখি আমি আমেরিকায় বসে লিখছি , কাজেই উক্ত পানীয় প্রস্তুতি এবং গলধঃকরণ উভয়ই বৈধ এবং আইনত সিদ্ধ | আমার কৌতুহলী মন সেই কর্মযজ্ঞ দেখতে চায়, পানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারি, কিন্তু কীভাবে হাঁড়ি - কড়াই নিয়ে মদিরা  প্রস্তুত করা যায় তা দেখতে দোষ কী !
তো আমরা এশীয় আবুলরা অনেকটা শিক্ষা সফর স্টাইল এ কামেরা ট্যামেরা নিয়ে ওই বাসায় গেলাম | আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা  অনেক আজব কান্ডই করে, পাঁচ ছ বছর থাকতে হবে এ দেশে PhD  এর জন্য, তবু আমাদের পর্যটক ভাব যায় না |  যাই দেখি ছবি তুলতে মন চায় | পরবাসে যাই দেখি , মন চায় বন্ধুদের এক্ষনি ডেকে দেখাই , সেই উপায় তো নেই, কাজেই ছবি তোলাই ভরসা |


কোনো এক 'শীত যাই যাই , বসন্ত আসি আসি ' বিকেলে আমরা যথারীতি সেই ডেরায় উপস্থিত, মনে অপার কৌতুহল | গিয়ে দেখি এক প্রকান্ড এক পাত্রে পানি গরম করা হচ্ছে | পানি গরম হতে থাকুক, এই ফাঁকে আমি উপকরণের ছবি তুলতে লেগে গেলাম | মোটামুটি একটা কেমিস্ট্রি ল্যাব বলা যায় |  আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র, থার্মোমিটার , সাইফন টিউব , ভর পরিমাপক যন্ত্র আর অধ ডজন টেস্ট টিউব - তাতে বিভিন্ন প্রজাতির ইস্ট [ লেবেল পড়ে বুঝলাম ]- একেকটা একেক 'স্বাদের ' জন্য | পানির তাপমাত্রা ১৫৫ F  হলে তাতে কিছু একটা মেশানো হলো. মানে একটা পাতলা কাপড়ে 'মলত ' পুতলি করে তা গরম পানিতে ঢেলে দেব হলো | ৩০ মিনিট পর পানির রং হয়ে গেল খয়েরি . অনেকটা গুড় মেশানো পানির মত, আর ঘরময় হরলিক্স টাইপ গন্ধ . যেহেতু এটা এখনো মদ না কাজেই আমি চেখে দেখতে পারি :)
এবার পানি থেকে সেই পুতুলি সরিয়ে ফেলা হলো | নতুন উপকরণ মিশ্রনের পালা | মিষ্টি পানিকে তিক্ত করা হবে | হপ নামক একটা ভেষজ পদার্থ মেশানো হলো, যাতে  অতি বিটকেলে একটা গন্ধ মনে হলো আমার কাছে | কোনো গাছের পাতা কিংবা বাকল হবে | তো মেশানোর পর ? আবার কি ? সেই 'দিলাম ঘুটা' টিপে বেপার |  ঘুটাঘুতির পর সেই তরল পদার্থ কে তিক্ত-মিষ্ট স্বাদ লাভ করার কথা | নির্দিষ্ট সময় পর চুলা থেকে ওই বিশাল পত্র নামানো হলো, এবার একে ঠান্ডা করতে হবে | ঠান্ডা করে মিশ্রন একটা জীবানুহীন পাত্রে ঢালতে দেখলাম | ফেনাময় একটা তরল | কিন্তু এটাও নাকি মদিরা নয়, ও হা, তা কি করে হবে , এখনো তো ' গাঁজন ' হয়নি :) এবার ইস্ট মেশানো হবে , এই ইস্ট বিক্রিয়া করে কিছু একটা করবে, তার পর ২/৩ সপ্তাহ পর তৈরি হবে সেই আকাঙ্ক্ষিত পানীয় |
কিন্তু নিষ্ঠা বলে তো একটা বেপার আছে | শুধু ঢাল্লুম আর মেশালুম আর হয়ে গেল, তাতো না | আরো কত বৈজ্ঞানিক বেপার আছে ! তো সেই তরলের আপেক্ষিক গুরুত্ব নিরুপন করা হবে , সঠিক মাত্রায় না হলে তো স্বাদ ঠিক হবে না | এবার পাঠ নেয়া হলো | কত টুকু তরলে কত টুকু পানি মেশাতে হবে সেটা হিসাব করা হলো | অবশেষে সঠিক মাত্রার দ্রবণ পাওয়া  গেল যার আপেক্ষিক গুরুত্ব যথার্থ | লিখছি আর ভাবছি যে কলেজে কেমিস্ট্রি এর রিপোর্ট কিভাবে লিখতাম , "এবার টেস্ট টিউব এ দ্রবণ নেই , তাপমাত্রা ... না হওয়া পর্যন্ত তাপ দেই ..."  কত কথা মনে পরে যাচ্ছে |